আওয়ামী লীগের নিবন্ধন দ্রুত বাতিল চায় এনসিপি
আওয়ামী লীগের নিবন্ধন দ্রুত সময়ের মধ্যে বাতিলের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রবিবার সকাল ১০টায় এনসিপির অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি জানান।
পোস্টে নাহিদ ইসলাম লিখেছেন, ‘বিপ্লবী ছাত্র-জনতাকে অভিনন্দন। সরকারকেও সাধুবাদ।
তিনি বলেন, ‘নির্বাচন কমিশনকে নিষিদ্ধঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের নিবন্ধন দ্রুত সময়ের মধ্যে বাতিল করতে হবে।
