প্রতিনিয়ত যুদ্ধের হুমকি, প্রস্তুতি না রাখা আত্মঘাতী : প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা এমন এক বিশ্বে বাস করি, যেখানে যুদ্ধের প্রস্তুতি না রাখাটা আত্মঘাতী। আজ বুধবার বাংলাদেশ বিমানবাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয় ২০২৫’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এ মন্তব্য করেন। প্রধান উপদেষ্টা আজ বিমান বাহিনীর ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকারে বাংলাদেশ বিমান বাহিনীর অনুশীলন পর্যবেক্ষণ করেন।
ড. ইউনূস বলেন, আমি যুদ্ধবিরোধী মানুষ।
ড. ইউনূস বলেন, আমাদের অথনীতি দুর্বল অবস্থায় আছে।
প্রধান উপদেষ্টা বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলছে বিমানবাহিনী।
দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য যুগোপযোগী বিমানবাহিনী গড়ে তুলতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
