মাধবপুরে গাঁজা ও কাভার্ডভ্যানসহ যুবক গ্রেফতার
সিলেটের সময় ডেস্ক :
হবিগঞ্জের মাধবপুরে মহাসড়কে বিশেষ অভিযানে কাভার্ডভ্যান থেকে ৪০ কেজি গাঁজা সহ মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, সোমবার (২৪ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে মাধবপুর থানার এএসআই আতিকুর রহমান সঙ্গীয় ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেলঘর এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে মিনি কাভার্ড ভ্যান তল্লাশি করে ৪০ কেজি ভারতীয় গাঁজা ও একটি মিনি কাভার্ডভ্যানসহ নাটোর জেলার সদর উপজেলার তেবাড়িয়া গ্রামের মো: ওমর আলীর ছেলে মো: নাজমুল হোসেন (২৬) কে গ্রেপ্তার করা হয়।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাধবপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।
