সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান গ্রেপ্তার

সিলেটের সময় ডেস্ক :

 

রাজধানীর আলোচিত সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ১৩৩ কোটি টাকা পাচারের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার দুপুরে তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে সিআইডির মুখপাত্র  বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।

সিআইডির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, ১৩৩ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে দায়ের করা মামলায় সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে আগামীকাল মঙ্গলবার বিকেল ৩টায় সাংবাদিকদের ব্রিফ করবে সিআইডি। রাজধানীর মালিবাগে সিআইডির সদর দপ্তরে ব্রিফ করা হবে।
 

গত বছর কোরবানির ঈদে ইমরানের সাদিক অ্যাগ্রো থেকে ১৫ লাখ টাকায় (প্রাথমিক দর) ছাগল কেনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হন তৎকালীন এনবিআর সদস্য মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ওরফে ইফাত। এর পর আলোচনায় আসে সাদিক অ্যাগ্রো।

এ বিভাগের অন্যান্য