মাধবপুরে ৬০ কেজি গাঁজাসহ দুই নারী আটক

সিলেটের সময় ডেস্ক :

 

হবিগঞ্জের মাধবপুরে ৬০ কেজি গাঁজাসহ দুই নারীকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় মাধবপুর থানার ওসি আব্দুল্লা আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে মনতলা-মাধবপুর রোডে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে গাঁজাসহ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের কেশবপুর গ্রামের মৃত বাচ্চু মিয়ার স্ত্রী (৪০) ও বিষ্ণুপুর ইউনিয়নের ছত্তরপুর গ্রামের জুহুর আলীর স্ত্রীকে (৪০) আটক করে।

এ সময় মাদক পরিবহনের কাজে ব্যাবহৃত একটি সিএনজি অটোরিক্সা জব্দ করা হয়।

মাধবপুর সার্কেল এর সহকারী পুলিশ সুপার আজিজুর রহমান সরকার সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য