স্পেনে রেস্তোঁরা ধসে নিহত ৪, আহত ২১
স্পেনের জনপ্রিয় পর্যটন দ্বীপ ম্যালোরকাতে দুইতলা ভবন ধসে চারজন নিহত এবং অন্তত ২১ জন আহত হয়েছেন। জরুরি পরিষেবাগুলো স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার (২৩ মে) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরম এক্স-এ জানিয়েছে, আহতের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক এবং ৯ জন গুরুতর আঘাত পেয়েছেন বলে জানিয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্পেনের গণমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার (২৩ মে) স্থানীয় সময় রাত সাড়ে ১০টায় ম্যালোরকার রাজধানী পালমার মেডুসা বিচ ক্লাব ভবনটি ধসে পড়ে।
ওই মুখপাত্র আরো বলেন, ‘সম্ভবত অতিরিক্ত ওজনের কারণে ভবনটি ধসে পড়েছে। দুর্ঘটনার কারণ এখনো তদন্ত করা হচ্ছে।
অগ্নিনির্বাপক দলের এক সদস্য জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই ধসে পড়া ধ্বংসস্তূপের চারপাশে মানুষ কাঁদছে এবং চিৎকার করছে।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এক্স (সাবেক টুইটার)-এ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সূত্র : আলজাজিরা
