ঈদের আগের দিন দুঃসংবাদ পেলেন বিএনপি নেতা
বরিশালের বানারীপাড়ায় পবিত্র ঈদুল আজহার আগের দিন দল থেকে বহিষ্কারের দুঃসংবাদ পেয়েছেন উপজেলার বাইশারী ইউনিয়ন বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাওলানা আবু সাঈদ।
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে বুধবার (২৭ মে) সকালে বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা সই করা এক পত্রে এ তথ্য জানানো হয়।
এদিকে বহিষ্কারের এ ঘটনায় এলাকাজুড়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কেউ কেউ বলছেন, বহিষ্কারটা কোরবানির পরের দিনও করা যেত। এ বহিষ্কার যেন কোরবানির আগের দিন দলীয় পদ থেকে তাকে কোরবানি দেওয়া হলো।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা বলেন, ‘মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যসহ আমাদের দলের নেতৃবৃন্দের অবস্থান জিরো টলারেন্স। মাওলা আবু সাঈদের অভিযোগ সঠিক নয়, মূলত দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে বারবার সতর্ক করার পরেও সংশোধন না হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।’
