সিলেটে রিকশা ভাড়া নির্ধারণ করলো পুলিশ : সর্বনিম্ন ২০ টাকা

সিলেটের সময় ডেস্ক :

 

সিলেট মহানগর এলাকায় প্যাডেলচালিত রিকশার ভাড়া পুনর্নির্ধারণ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। প্রস্তাবিত নতুন ভাড়ার তালিকা অনুযায়ী নগরীতে সর্বনিম্ন ভাড়া ধরা হয়েছে ২০ টাকা।

সোমবার (৩ নভেম্বর) এসএমপি সদর দপ্তর থেকে এ বিষয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে জানানো হয়, সিলেট শহরের বিভিন্ন পয়েন্ট থেকে যাতায়াতের জন্য নতুন করে প্রস্তাবিত রিকশা ভাড়ার হার নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভাড়ার তালিকা প্রণয়নের সময় নগরীর রাজনীতিক, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, চাকরিজীবী, ছাত্র-ছাত্রী ও প্যাডেল রিকশা সমিতির মতামত নেওয়া হয়েছে।

সাধারণ নাগরিকদের কাছ থেকেও মতামত চেয়ে জানানো হয়েছে, এ বিষয়ে মতামত পাঠানো যাবে pcsmp@police.gov.bd  ঠিকানায়, অথবা যোগাযোগ করা যাবে ০১৩২০-০৬৯৯৯৮ নম্বরে কিংবা ‘Sylhet Metropolitan Police – SMP’ ফেসবুক পেজে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত রুটের বাইরে যাতায়াতের ক্ষেত্রে প্রতি ১০০ গজের জন্য অতিরিক্ত ১০ টাকা ভাড়া প্রযোজ্য হবে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী (পিপিএম) জানান, নগরবাসীর মতামত নিয়ে আলোচনার মাধ্যমে প্রস্তাবিত ভাড়ার তালিকা চূড়ান্ত করা হবে। তালিকাটি ২০২৭ সাল পর্যন্ত চালু থাকবে।

 

এ বিভাগের অন্যান্য