রাজশাহীতে চিরনিদ্রায় শায়িত পাইলট তৌকির

সিলেটের সময় ডেস্ক :

 

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বিমানবাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামের দ্বিতীয় জানাজা রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বিকেল ৪টা ২৩ মিনিটে অনুষ্ঠিত জানাজায় ইমামতি করেন সপুরা ম্যাচ ফ্যাক্টরি মসজিদের ইমাম মাওলানা শাহ নূর বিন সিদ্দিক। জানাজা শেষে তৌকিরের মরদেহ নগরীর সপুরা কবরস্থানে দাফন করা হয়।

জানাজায় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, পুলিশ কমিশনার মো. আবু সুফিয়ান, রাজশাহী সিটির সাবেক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, দলের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহসম্পাদক শফিকুল হক মিলন, মহানগর জামায়াতের আমির ড. কেরামত আলী, সেক্রেটারি এমাজ উদ্দিন মণ্ডলসহ প্রশাসনসহ নগরীর অনেকে।

এর আগে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে ঢাকা থেকে দুপুর ২টা ৩৬ মিনিটের দিকে নিহত পাইলট তৌকিরের মরদেহ রাজশাহী সেনানিবাসে নেওয়া হয়। সেখান থেকে মরদেহ নগরীর উপশহর এলাকায় তৌকিরদের ভাড়া বাসায় নেওয়া হয়। পরে সেখান থেকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে মরদেহ নেওয়া হয় জানাজাস্থলে।

এ বিভাগের অন্যান্য