জুলাই অভ্যুত্থানে ১১ মেয়ে ও ১৩৫ শিশু শহীদ হয়েছে : শারমিন মুরশিদ
অন্তর্বর্তী সরকারের সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুরশিদ বলেছেন, ‘দেশের ইতিহাসে এই প্রথমবার জুলাই অভ্যুত্থানে ১১ মেয়ে ও ১৩৫ শিশু শহীদ হয়েছে। তাদের পরিবারের চোখের জল মুছতে চাই আমরা।’
রবিবার (৬ জুলাই) সকালে নারায়ণগঞ্জের শহরের নয়ামাটি এলাকায় ছয় বছর বয়সী শহীদ শিশু রিয়া গোপের পরিবারের খোঁজখবর নিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা শারমিন মুরশিদ বলেন, ‘যে বাচ্চাগুলো শহীদ হয়েছে আমরা মনের ভেতর তাদের এই একটা বছরের প্রতিটি মুহূর্ত ধারণ করেছি।
উপদেষ্টা বলেন, ‘শহীদদের যে কারণে এই আত্মত্যাগ একটি সুন্দর সমাজ ও নিরাপদ বাংলাদেশ সেটি গড়তে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। ২৪-র জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে, তাদের শ্রদ্ধায় স্মরণ রাখবে রাষ্ট্র ও দেশের মানুষ।
এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
