বৃষ্টি কত দিন হবে, জানাল আবহাওয়া অফিস
দেশের বিভিন্নস্থানে গত দুই দিন ধরে থেমে থেমে বৃষ্টি ঝরছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, এমন বৃষ্টি আগামী ৯ জুলাই পর্যন্ত থাকতে পারে।
আবহাওয়ার পূর্বাভাস জানিয়েছে, জুলাই মাসজুড়ে তিনটি লঘুচাপ দেখা দিতে পারে সাগরে। তবে এতে ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কা কম।
এই আবহাওয়াবিদ আরো বলেন, জুলাই মাসে দেশের সবেচেয়ে বেশি গড়ে প্রায় ৫০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়। তবে গেল কয়েক বছর এ সময়ে তাপপ্রবাহের প্রকোপ থাকলেও এ বছর বেশ স্বস্তি। ৯ জুলাই পর্যন্ত সারা দেশেই থেমে থেমে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
মাসজুড়ে বৃষ্টির পূর্বাভাস থাকলেও মৃদু তাপপ্রবাহের বার্তা দিয়েছে আবহাওয়া অফিস। তারা বলছে, এ মাসেও ৩৮ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রার পারদ।
