ইরানের কোম শহরে আবাসিক ভবনে হামলায় নিহত ২
শনিবার মধ্য ইরানের পবিত্র শহর কোমে একটি আবাসিক ভবনে হামলায় ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। হামলাটি হয় ভবনের চতুর্থ তলায়। এ ঘটনার কিছুক্ষণের মধ্যেই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, তারা ইরানে নতুন করে হামলা শুরু করেছে।
কোম শহরটি ইরানের গোপনীয় ফোরদো পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রের কাছেই অবস্থিত।
এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, মধ্য ইরানের ইসফাহান শহরটিতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
সূত্র : সিএনএন
