সাম্য হত্যার বিচার না পেলে সারা দেশ অচলের হুঁশিয়ারি ছাত্রদলের
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় বিচার না পেলে সারা দেশ অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
মঙ্গলবার (২০ মে) বিকেলে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচিতে তিনি এ হুঁশিয়ারি দেন। ঢাবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ, নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতসহ একাধিক দাবিতে ছাত্রদল নেতারা এই অবস্থান কর্মসূচি পালন করেন।
তিনি বলেন, ‘দ্রুততম সময়ে সাম্য হত্যার বিচার করতে হবে।
এর আগে বিকেল ৩টায় রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেয় ছাত্রদল। এতে রাজধানীর গুরুত্বপূর্ণ এই মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘আমরা সাত দিন ধরে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি। এরপর কোনো অশান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে হলে এর দায় অন্তর্বর্তী সরকারকে নিতে হবে।
রাকিবুল ইসলাম বলেন, ‘জুলাই-আগস্টের সুবিধাভোগী যারা সরকারের উপদেষ্টা পরিষদে রয়েছে, তাদের সংগঠন রয়েছে; তারা আজ পর্যন্ত সাম্য হত্যার জন্য সোশ্যাল মিডিয়ায়ও দুঃখ প্রকাশ করেনি। আমরা তাদের ধিক্কার জানাই। যারা পারভেজ-সাম্য হত্যার পর সামান্য সহানুভূতি প্রদর্শন করে না, তাদের প্রতি আমরা কোনো সহানুভূতি প্রদর্শন করব না।
