বেনজীরের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারি করেছে ইন্টারপোল, জানাল পুলিশ
বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল। আজ মঙ্গলবার বিকেলে পুলিশ সদর দপ্তরের জনসংযোগ ও গণমাধ্যম শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি) এনামুল হক সাগর গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
তবে ইন্টারপোলের ওয়েবসাইটে গিয়ে বেনজীর আহমেদের রেড নোটিশের কোনো তথ্য পাওয়া যায়নি।
পুলিশ সূত্র জানিয়েছে, গত ১০ এপ্রিল নোটিশ জারি করা হয়।
