বৃহস্পতিবার শুরু এসএসসি পরীক্ষা
এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার। পরীক্ষা চলবে ১৩ মে পর্যন্ত। এ সময়ের মধ্যে সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড।
আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক খন্দোকার এহসানুল কবির বলেন, বাংলা প্রথম পত্র দিয়ে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা।
খন্দোকার এহসানুল কবির আরো বলেন, প্রশ্নপত্র ফাঁসের গুজব ঠেকাতে নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি চলছে। নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা।
এদিকে গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকেই নানা বিষয়ে গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে একটি চক্র। বৃহস্পতিবার শুরু থেকে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়েও প্রশ্নফাঁসের গুজব ছাড়ানোর আশঙ্কা করছে কর্তৃপক্ষ। সে জন্য সরকারকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক নূর-ই-আলম সিদ্দিকী।
