আশুলিয়ায় শিশুকে ধর্ষণচেষ্টা, যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

সিলেটের সময় ডেস্ক :

 

সাভারের আশুলিয়ায় চার বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মিলন মিয়া নামের এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। অভিযুক্তের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

গতকাল রবিবার রাতে আশুলিয়া ইউনিয়নের আউকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আটক মিলন মিয়া রংপুর জেলার মিঠাপুকুর থানার লালপুকুর গ্রামের খোকা মিয়ার ছেলে।

পুলিশ জানায়, রবিবার রাতে আউকপাড়া এলাকায় ওই চার বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা করেন তার প্রতিবেশী ভাড়াটিয়া মিলন মিয়া। পরে শিশুটি চিৎকার দিলে এলাকাবাসী ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে গণপিটুনি দিয়ে আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত কামাল হোসেন বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের অন্যান্য