২৬ মার্চ চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ২৬ মার্চ চীন সফরে যাবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। আগামী ২৮ মার্চ তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
আজ বৃহস্পতিবার সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে রফিকুল আলম এ তথ্য জানান।
ড. ইউনূসের চীন সফর সম্পর্কে মুখপাত্র বলেন, Ôআগামী ২৬ মার্চ বিকেলে প্রধান উপদেষ্টা চীনের উদ্দেশে যাত্রা করার কথা।
রফিকুল আলম বলেন, ‘আগামী ২৮ মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। আগামী ২৯ মার্চ চীনের পিকিং ইউনিভার্সিটিতে তিনি বক্তব্য দেবেন।
