‘দুই পক্ষ আপস করায় মোহাম্মদপুরের ঘটনায় ব্যবস্থা নেওয়া যাচ্ছে না’

সিলেটের সময় ডেস্ক :

 

মোহাম্মদপুরের ঘটনায় উভয় পক্ষ পুলিশের সামনে আপসনামায় স্বাক্ষর করায় সেটাকে চূড়ান্ত বলে বিবেচনা করা হচ্ছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আজ মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘যেহেতু এখনো আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের অবস্থায় ফেরত আসেনি সেহেতু কোনো কোনো জায়গায় এমন মব জাস্টিস ও মোরাল পুলিশিংয়ের ঘটনা ঘটছে। সরকার বারবার অবস্থান স্পষ্ট করেছে মব জাস্টিস বা মোরাল পুলিশিংয়ের অবস্থান এ দেশে নেই।

’উপদেষ্টা রিজওয়ানা বলেন, ‘কোনোভাবেই নারীর প্রতি সহিংসতা বা এজাতীয় আচরণ সরকার সমর্থন করে না। এটা আগেও স্পষ্ট করেছি। ওই ঘটনার প্রেক্ষিতে আবারও আমাদের বার্তা সবার কাছে পৌঁছে দিচ্ছি।’

শনিবার লালমাটিয়ায় চায়ের দোকানে দুই তরুণীকে হেনস্তার ঘটনা ঘটে।

পরে পুলিশ এসে তরুণীদের উদ্ধার করে মোহাম্মদপুর থানায় নেয়ার পর দুই পক্ষই আপস করেছে বলে পুলিশ দাবি করেছিল।
 

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘মব জাস্টিস বা মোরাল পুলিশিং এগুলোর কোনো স্থান বাংলাদেশে নেই। এগুলো ঘটছে কিন্তু যখনি ঘটছে সরকার ব্যবস্থা নিচ্ছে। মোহাম্মদপুরের ঘটনায় যেহেতু উভয় পক্ষ আপসনামায় স্বাক্ষর করেছে, সেহেতু আর পদক্ষেপ নেওয়া যাচ্ছে না।

এ বিভাগের অন্যান্য