সুচিত্রার পিতার পরলোক গমনে বিশিষ্টজনের শোক প্রকাশ

  1. বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ বিমানবন্দর থানা সাখার সভাপতি জি ডি রুমু (রুমু ধর) ভোরের কাগজ পাঠক ফোরাম সিলেট এর সাবেক সদস্য, কানাডা প্রবাসী বিশিষ্ট লেখক সুচিত্রা ধরের বাবা রানু ধর ৮ ডিসেম্বর ২০২৪ রাত ১১টায় আমেরিকার একটি হাসপাতালে ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকে গমণ করেছেন।
    মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। পরলোক গমনে তিনি তার স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়েসহ নাতি নাতিনসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। আমেরিকাতেই তার অন্তষ্টক্রিয়া সম্পন্ন করা হবে।
    রানু ধরের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, একুশে বাংলা ফাউণ্ডেশন এর চেয়ারম্যান বিধুভুষণ ভট্টাচার্য, ছড়া পরিষদ সিলেট এর স্‌হসভাপতি অজিত রায় ভজন, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জুয়েল, ছড়ামঞ্চ সিলেট এর সহস্ভাপতি তারেশ কান্তি তালুকদার, সাংগঠনিক সম্পাদক নিরঞ্জন চন্দ্র চন্দ, ভোরের কাগজ পাঠক ফোরাম সিলেট এর সভাপতি অমিতা বর্ধন, কবি ও সংগঠক ধ্রুব গৌতম, ছড়ানিকেতন সিলেট এর নির্বাহি পরিচালক বশির আহমদ জুয়েল, সাংবাদিক বাপ্পা ঘোষ চৌধুরী, ছড়াকার ইমন শাহ প্রমুখ।
এ বিভাগের অন্যান্য