আজ থেকে চেকে টাকা তোলার সীমা থাকছে না
ব্যাংক হিসাব থেকে নগদ টাকা উত্তোলনে আজ রবিবার থেকে কোনো সীমা থাকছে না। গতকাল শনিবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দিয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আজ রবিবার (৮ সেপ্টেম্বর) থেকে ব্যাংক হিসাবের টাকা উত্তোলনে কোনো বাধ্যবাধকতা থাকবে না। যে কেউ যেকোনো অ্যামাউন্টের টাকা নিজ নিজ হিসাব থেকে তুলতে পারবেন।
