আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর হলেন তাজুল ইসলাম

সিলেটের সময় ডেস্ক :

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করে চিফ প্রসিকিউটর হিসেবে অ্যাডভোকেট তাজুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে।

শনিবার আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

ট্রাইব্যুনালে আরও চার আইনজীবীকে প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন মিজানুল ইসলাম, গাজী মোনাওয়ার হোসাইন তামিম, বি এম সুলতান মাহমুদ ও আব্দুল্লাহ আল নোমান।

তাজুল ইসলাম অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদা ভোগ করবেন বলে জানানো হয় প্রজ্ঞাপনে।

এ বিভাগের অন্যান্য