ইতালিতে ফ্লাইওভার থেকে নিচে পড়ে বাসে আগুন, নিহত অন্তত ২১
ইতালির ভেনিসে ফ্লাইওভার থেকে পর্যটকবাহী বাস নিচে পড়ে ২ শিশুসহ অন্তত ২১ জন নিহত হয়েছেন। দেশটির স্থানীয় সময় মঙ্গলবার (৩ অক্টোবর) রাতে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো অনেকে। হতাহতদের মধ্যে ইতালি ছাড়াও বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।
নিহতদের মধ্যে পাঁচজন ইউক্রেনীয়, একজন জার্মান এবং ইতালীয় গাড়িচালক রয়েছেন বলে জানিয়েছেন সিটি প্রিফেক্ট মিশেল ডি বারি। এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে সতর্ক করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেডোসি।
এদিকে, ভেনিসের মেয়র লুইগি ব্রুগনারো বলেছেন, ভেনিসে একটি বড় দুঃখজনক ঘটনা ঘটেছে।
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানান, বিষয়টিতে তিনি নজর রাখছেন। এই ঘটনায় তিনি শোকও প্রকাশ করেছেন।
সূত্র: বিবিসি।
