বাড়াবাড়ি করবেন না, সময় থাকতে ক্ষমতা ছাড়ুন : মির্জা আব্বাস
বাড়াবাড়ি করবেন না, সময় থাকতেই জনগণের হাতে ক্ষমতা ছাড়ুন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, অত্যাচার-নির্যাতন করে কোনো ফ্যাসিস্ট সরকার দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারে না। আমরা ইতিহাস থেকে সেই শিক্ষা নিয়েছি। তাই বলব, বেশি বাড়াবাড়ি করবেন না। সময় থাকতেই জনগণের হাতে ক্ষমা ছেড়ে দিন।
মির্জা আব্বাস বলেন, শুধু সরকার নয়, এই প্রশাসনের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না। কারণ প্রশাসনের সব স্তরে আওয়ামী লীগ খুঁটি গেড়ে বসেছে। ছাত্রলীগ-যুবলীগ-আওয়ামী লীগের লোকেরাই প্রশাসনে রয়েছে।
তিনি বলেন, সরকার গরু মেরে জুতা দান করার কর্মসূচি হাতে নিয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ না করে গরু-ছাগল বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে ও উত্তরের সদস্যসচিব আমিনুল হকের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
