কুনমিংয়ে শহিদ দিবস পালিত

সিলেটের সময় ডেস্কঃ

 

চীনের কুনমিংয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে যথাযোগ্য ভাবগাম্ভীর্য ও মর্যাদার সঙ্গে আজ মহান শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ পালন করা হয়েছে।

কনসাল জেনারেল জকি আহাদ কনস্যুলেট জেনারেলের কর্মকর্তা ও কর্মচারীসহ জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে অর্ধনমিতকরণের মাধ্যমে এ দিবসের কর্মসূচির সূচনা করেন।

অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ ও এক মিনিট নীরবতা পালন,  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত, মহান ভাষা শহিদের এবং স্বাধীনতা যুদ্ধের সব শহিদদের রুহের মাগফিরাত ও দেশের উন্নতি সুখ-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত।  রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কুনমিংয়ে ডিপ্লোমেটিক সার্কেলের ডিন মালয়েশিয়ান কনসাল জেনারেল, স্থানীয় পররাষ্ট্র দপ্তরের ডেপুটি ডিরেক্টর জেনারেল বক্তব্য রাখেন।  কনসাল জেনারেল আগত অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন।

বক্তব্যে তিনি বাংলাদেশের ইতিহাসে মহান শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরেন। তিনি মহান ভাষা আন্দোলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিসংবাদিত নেতৃত্ব ও অবদানের কথা সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন।

তিনি বলেন, ফেব্রুয়ারির রক্তঝরা পথ বেয়েই অর্জিত হয় মাতৃভাষা বাংলার স্বীকৃতি এবং এরই ধারাবাহিকতায় ১৯৭১ সালে আসে বাঙালির চিরকাঙ্ক্ষিত স্বাধীনতা, যার নেতৃত্ব দিয়েছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

প্রথম সচিব (উপসচিব) বজলুর রশীদ অনুষ্ঠানটি পরিচালনা করেন।

এ বিভাগের অন্যান্য