স্বামীর পরকীয়া ধরে ফেললেন রাখি
‘বিগ বস’খ্যাত টেলিভিশন তারকা আদিল দুররানির সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন অভিনেত্রী রাখি সায়ান্ত। কিন্তু বছর না ঘুরতেই তাদের দাম্পত্য সম্পর্কের টানাপড়েন দেখা দেয়। আর এবার স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলেছেন রাখি।
বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে উদ্দেশ্য করে তিনি বলেন, “দয়া করে আদিলের সাক্ষাৎকার নেবেন না। শিরোনামে এনে ওকে আর সুবিধা পাইয়ে দেবেন না!”
বলিউডের এ অভিনেত্রীর অভিযোগ, ‘আদিল তাকে ইন্ডাস্ট্রিতে পরিচিতি তৈরির লোভে ব্যবহার করেছেন। এখন যখন সারা দেশের মানুষ তাকে চেনে, রাখিকে আর প্রয়োজন নেই।’
এ ছাড়া সম্প্রতি মাকে হারিয়ে বেশ বিমর্ষ অবস্থায় দেখা গেছে এ অভিনেত্রীকে। মা হারানোর যন্ত্রণার মধ্যে তাকে আবার মুষড়ে পড়তে দেখা যায় আদিলের জন্য। এদিন রাস্তায় চিৎকার করতে করতে কান্নায় ভেঙে পড়েন এ অভিনেত্রী। সবার প্রতি অনুরোধ জানিয়ে রাখি বলেন, মানুষ যদি তাকে আগে থেকে চেনেন এবং ভালোবেসে থাকেন তা হলে তার প্রতি অন্যায়ের সময় আদিলের পক্ষ যেন না নেওয়া হয়।
বিয়ের খবর প্রকাশ্যে আসার পরেও রাখিকে নিজের স্ত্রী হিসেবে স্বীকার করতে চাননি আদিল। সালমান খানের ফোনের পর রাখিকে স্ত্রীর মর্যাদা দেন আদিল। এ ছাড়া বিয়ের পর রাখি ধর্ম পরিবর্তন করে নিজের নাম রাখেন ‘সাখি সাওয়ান্ত ফাতিমা’।
রাখির মায়ের অসুস্থতায় সারাক্ষণ রাখির পাশে ছিলেন আদিলও। শনিবার (২৮ জানুয়ারি) না-ফেরার দেশে পাড়ি জমান রাখির মা জয়া সাওয়ান্ত। বেশ কয়েক মাস ধরেই ব্রেনটিউমার এবং মারণরোগ ক্যান্সারে ভুগছিলেন এ অভিনেত্রীর মা।
