আবারো ক্যামেরার সামনে একসঙ্গে ‘থ্রি ইডিয়টস’

বিনোদন ডেস্ক ঃ

 

‘থ্রি ইডিয়টস’ ছবিটি আজও মনে গেঁথে রয়েছে দর্শকদের। ২০০৯ সালে মুক্তি পাওয়া রাজকুমার হিরানির ‘থ্রি ইডিয়টস’ কেবল ব্যবসাসফলই হয়নি, পরিণত হয়েছে সিনেমাপ্রেমীদের অন্যতম পছন্দের চলচ্চিত্রে। শুধু ব়্য়াঞ্চো, ফারহান আর রাজুই নয়, ভাইরাস বা সাইলেন্সার চতুরের মতো চরিত্রগুলোও গেঁথে রয়েছে দর্শক মনে। সাফল্য ও দর্শকপ্রিয়তার পর অনেকবার এই ছবির সিকুয়েলের দাবি জানিয়েছে ভক্তরা, তবে ইতিবাচক সাড়া মেলেনি নির্মাতাদের তরফ থেকে।

আবারো ক্যামেরার সামনে দেখা গেল ‘থ্রি ইডিয়টস’-এর ত্রয়ীকে। তাদের এক সঙ্গে দেখেই দর্শকদের মনে আবারো প্রশ্ন, তাহলে কি আসছে ‘থ্রি ইডিয়টস’-এর সিকুয়েল। শুক্রবার এই ত্রয়ীকে আরো এক বার দেখা গেল। নেটদুনিয়ায় সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই স্মৃতির সাগরে ডুব দিলেন অনুরাগীরা। দাবি উঠল ‘থ্রি ইডিয়টস’ এর পরবর্তী পর্ব কবে আসবে। কেউ আবার লিখেছেন, ‘‘এত দিন পর আপনাদের একসঙ্গে দেখে খুব ভাল লাগছে।’’

ভিডিওতে লাল রঙের ট্র্যাক স্যুটে দেখা গেল থ্রি-ইডিয়টদের। তবে না, থ্রি ইডিয়টসের পরবর্তী পর্ব নিয়ে কোনো আপটেড বরং শরমন যোশির গুজরাতি ছবি ‘কনগ্রাজুলেশন’ ছবির প্রমোশনে একজোট হলেন তিনজনে।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করেন শারমান, যেখানে তিনি কথা বলছিলেন নিজের নতুন ছবি নিয়ে, মাঝপথে তাঁকে থামিয়ে ভিডিওতে হাজির হন মাধবন। একটু পরে যোগ দেন আমির খানও। এরপর তিনজন মেতে ওঠেন খুনসুটিতে, যা দেখে মজা পেয়েছেন তিন তারকার অনুসারীরা।

পরিচালক রেহান চৌধুরীর এই ছবিতে অন্তঃসত্ত্বা অবস্থায় দেখা যাবে শরমনকে। শরমন ছাড়াও এই ছবিতে রয়েছেন আমি ভায়ানি, মানসী পারেখ গোয়েল, জায়েশ বারভায়া, অর্চনা ত্রিবেদীরা।

এ বিভাগের অন্যান্য