রিয়ালের জয়ের পরও শীর্ষে বার্সা
স্প্যানিশ লা লিগার ম্যাচে জয় পেয়েছে বার্সেলোনা ও বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। রবিবার রাতে ঘরের মাঠে গেটাফেকে ১-০ গোলে হারিয়েছে বার্সা। অন্যদিকে, প্রতিপক্ষ অ্যাতলেতিক বিলবাওয়ের মাঠে জয় পেয়েছে রিয়াল।
রবার্ট লেভানদোস্কি, রোনাল্ড আরাউজো ও ফ্রেঙ্কি ডি ইয়ংকে ছাড়াই মাঠে নামে বার্সা। আনসু ফাতি বেশ কয়েকটি সুযোগ নষ্ট করার পর ম্যাচের ৩৪তম মিনিটে দলের একমাত্র গোলটি করেন পেদ্রি রদ্রিগেজ। রাফিনহার পাস ধরে খালি জালে বল জড়ান তিনি।
