ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু
সিলেটের সময় ডেস্কঃ
চুয়াডাঙ্গায় ট্রাকের পিষ্ট হয়ে আব্দুল জব্বার (৪২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (২১ ডিসম্বর) রাত আটটার দিকে শহরের সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
আব্দুল জব্বার শহরের জোয়ার্দ্দার পাড়ার মৃত বোরহান উদ্দীনের ছেলে।
চুয়াডাঙ্গা সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আশরাফুজ্জামান জানান, আব্দুল জব্বার একটি মোটরসাইকেলযোগে রেলবাজারের দিকে যাচ্ছিলেন।
পথে সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে বিপরীত দিকে থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে অতিক্রম করতে গেলে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যান। এ সময় একই দিক থেকে আসা একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
