বঙ্গবন্ধুর সোনারবাংলা গড়ার অঙ্গীকার নিয়ে সিলেটে বিজয় দিবস উদযাপন

সিলেটের সময় ডেস্কঃ

২০৪১ সালে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ অর্থাৎ মহান মুক্তিযুদ্ধের অভীষ্ট লক্ষ্য বঙ্গবন্ধুর স্বপ্নের সোনারবাংলা গড়ে তোলার অপ্রতিরোধ্য গতিতে পথচলাকে আরও গতিশীল করার অঙ্গীকারে এবার বিজয় দিবস উদযাপিত হচ্ছে।
এ উপলক্ষে সিলেট সহ সারাদেশে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়।
সিলেটে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয় সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে। এই শ্রদ্ধা নিবেদন দুপুর পর্যন্ত অব্যাহত ছিল।
সকাল সাড়ে ৮টায় জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন বিভাগীয় কমিশনার ড মুহাম্মদ মোশাররফ হোসেন। এ সময় সম্মিলিত কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শারীরিক কসরৎ প্রদর্শন করে।
এরপর জেলা প্রশাসন ও জেলা পরিষদ কবি নজরুল অডিটোরিয়ামে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড মুহাম্মদ মোশাররফ হোসেন। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো মজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন ডিআইজি অব পুলিশ মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম, সিলেট মহানগর পুলিশ কমিশনার মো নিশারুল আরিফ, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, আওয়ামী লীগের মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল, সাবেক মহানগর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ রানা ও সাবেক সদর উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইর্শাদ আলী। স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ, সদস্য মতিউর রহমান ও সুষমা সুলতানা রুহী। সঞ্চালনায় ছিলেন সহকারী কমিশনার সাদিয়া বিনতে সোলায়মান ও মো মাহবুবুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে সকল মুক্তিযোদ্ধাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এ বিভাগের অন্যান্য