সিলেটে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক-১
সিলেটের সময় ডেস্কঃ
সিলেট জালালাবাদ থানা পুলিশের অভিযানে ৬৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তির নাম, সাদ্দাম হোসেন(২৮) তার পিতার নাম মৃত আব্দুস সোবাহান সুনু মিয়া।
সোমবার(২১ নভেম্বর) রাত ১২.৫০ টায় মোবাইল ডিউটি ও বিশেষ অভিযানে হাওলাদারপাড়া থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি সিলেট নিশ্চিত করে অফিসার ইনচার্জ জনাব মোঃ নাজমুল হুদা খান জানান ,আটক সাদ্দামকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
