হামজাকে সামলাতে ভিডিও বিশ্লেষণ করছে ভিয়েতনাম

খেলাধুলা ডেস্ক ঃ

 

হামজা চৌধুরী, শমিত সোম, ফাহামিদুল ইসলামের মতো প্রবাসীদের নিয়ে বাংলাদেশ দলের বদলে যাওয়ার প্রসঙ্গ উঠে এলো ভিয়েতনামের কোচ কিম সাং সিকের কণ্ঠে। বাংলাদেশকে হারাতে হামজাকে আটকানোর কৌশল খুঁজছেন তিনি।

আগামীকাল (২৬ মার্চ) সন্ধ্যায় ফিফা প্রীতি ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের মুখোমুখি হবে বাংলাদেশ। হাভিয়ের কাবরেরার দল মূলত ম্যাচটি খেলতে যাচ্ছে আগামী ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচের প্রস্তুতি শাণিয়ে নিতে।

আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কিম সাং সিক বলেছেন, ‘আমি হামজার ব্যাপারে অবগত। সে ইংল্যান্ডে খেলছে। আমার খেলোয়াড়দের সঙ্গে মিলে আমরা তাকে সামলানোর উপায় খুঁজে বের করতে তার ভিডিও বিশ্লেষণ করছি। আমাদের লক্ষ্য ম্যাচটি জেতা।

’গত বছরের নভেম্বরে লাওসের বিপক্ষে ২-০ গোলে জয়ের পর এই প্রথম খেলতে নামছে ভিয়েতনাম। ওই জয়ের রেশ কিম সাং সিক টেনে নিতে চান বাংলাদেশের বিপক্ষেও, ‘পুরো দল অনেকদিন পর একত্রিত হলো। ভক্তদের আনন্দ দিতে আমরা ভালোভাবে প্রস্তুতি নিচ্ছি।

’ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ৭৮ ধাপ এগিয়ে থাকলেও তাদের সামর্থ্য নিয়ে সংশয় নেই ভিয়েতনাম কোচের। তার মনে হচ্ছে, হাভিয়ের কাবরেরার বর্তমান দল আগের চেয়ে অনেক শক্তিশালী, ‘বাংলাদেশ দলে অনেক পরিবর্তন এসেছে, কোচিং স্টাফ থেকে শুরু করে স্কোয়াড পর্যন্ত…বিশেষ করে বিদেশে খেলা খেলোয়াড়দের অন্তর্ভুক্তির কারণে।’

এ বিভাগের অন্যান্য