কাতারে হেলিকপ্টার দুর্ঘটনায় তুর্কি নাগরিকসহ নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক ঃ

 

কাতারে একটি সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় ৩ তুরস্কের নাগরিক ৭ জন নিহত হয়েছেন। রোববার আলজাজিরা এতথ্য জানিয়েছে।তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে একজন তুর্কি সেনা সদস্য এবং দুজন প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান অ্যাসেলসানের নিরাপত্তা কর্মী ছিলেন। বাকি চারজন কাতার সশস্ত্র বাহিনীর সদস্য।

কাতার জানায়, নিয়মিত দায়িত্ব পালনের সময় যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। শুরুতে ছয়জন নিহত এবং একজন নিখোঁজের কথা জানানো হয়েছিল।

পরে উদ্ধার অভিযান শেষে মোট সাতজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। তবে এখনো একজনের মরদেহ উদ্ধার করা যায়নি বলে জানানো হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে কাতার কর্তৃপক্ষ।

এ বিভাগের অন্যান্য