ড. ইউনূসের কর্মকাণ্ডে সাধারণ মানুষ কিন্তু হ্যাপি না : রুমিন ফারহানা
দেশের বর্তমান অবস্থায় এনসিপি বাদ দিয়ে অন্য রাজনৈতিক দলগুলো অন্তবর্তী সরকারের কর্মকাণ্ডে বেশ অস্বস্তির মধ্যে রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক রুমিন ফারহানা। তার মতে, অন্তবর্তী সরকারের প্রধান ডক্টর মুহম্মদ ইউনূসের কর্মকাণ্ডে সাধারন মানুষও খুশি নন।
সরকারের প্রতি অন্যদলগুলো বিরক্ত উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এনসিপি বাদ দিয়ে অন্য রাজনৈতিক দলগুলো প্রত্যেকেরই কিন্তু সরকারের নানান কর্মকাণ্ড নিয়ে কিছুটা অস্বস্তির জায়গা আছে। আমি যদি অন্য দলগুলোকে বাদও দেই, দ্য লার্জেস্ট পলিটিক্যাল পার্টি অন গ্রাউন্ড (বিএনপি) এবং বিএনপির সঙ্গে যেই রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে ছিল তাদেরও কিন্তু ডক্টর ইউনূসের ব্যাপারে এক ধরনের রিজারভেশন আছে।
ডক্টর ইউনূসের ব্যাপারে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোও নিজেদের অবস্থান থেকে কিছুটা সরে যাচ্ছে উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, “আমি ইকোনমিস্টের রিপোর্ট দেখছিলাম। সেখানে কিন্তু বলা হয়েছে যে একটি বড় রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন করাটা গণতন্ত্রের জন্য খুব স্বাস্থ্যকর নয় এবং বিবিসির যেই সাক্ষাৎকারটি আপনারা দেখেছেন ডক্টর ইউনূসের সেখানেও কিন্তু ওনাকে বারংবার বেশ কঠিন প্রশ্নের মধ্যে দিয়ে যেতে হয়েছে।
লন্ডন বৈঠকের ফলোআপ প্রসঙ্গে সরকারের সাথে বিএনপির যোগাযোগ হয়েছে কিনা সেই প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, “প্রতিদিনই আমরা ঐক্যমত কমিশনের একটা বৈঠক দেখতে পাচ্ছি ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে। আজকে আমি দেখছিলাম উনি বেশ হতাশা ব্যক্ত করেই বলছেন যে তারা খুব আশাবাদী হতে পারছেন না।
আওয়ামীলীগের নিষিদ্ধ হওয়া ভোটে কতটা প্রভাব ফেলবে, এই প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, ‘শুরুতেই বিএনপি বলেছিল যে কোন দলকে কাগজে কলমে নিষিদ্ধ করা বা কর্মকাণ্ড নিষিদ্ধ করা এই বিষয়গুলোর সঙ্গে বিএনপি একমত নয়। যেই দলটির হাত দিয়ে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র এসেছে (বিএনপি) ডেফিনেটলি সেই দল মনে করে যে, মানুষই প্রত্যাখ্যান করবে আওয়ামীলীগকে। জামায়াতে ইসলাম সেহেতু পাকিস্তানেই অবস্থা ভালো করতে পারে নাই। সেখানে বাংলাদেশে সে কি করে অবস্থা ভালো করবে? সো বাংলাদেশের মানুষ কিন্তু জানে যে কাকে ভোট দিতে হবে, কাকে কোন দলে দলের পাশে থাকতে হবে, কোন দলের সমর্থন করতে হবে। এটা কিন্তু বাংলাদেশের মানুষ খুব ভালো বুঝে। সো বাংলাদেশের মানুষের হাতেই যদি এই সিদ্ধান্তটা ছেড়ে দেওয়া হতো তাহলেই সবচেয়ে ভালো হতো।’
