বিশ্বম্ভরপুরে ভারতীয় মদের চালানসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিলেটের সময় ডেস্ক :
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা সীমান্ত এলাকা থেকে ভারতীয় মদের চালানসহ মাদক ব্যবসায়ী মোঃ কাউছার (২০) কে গ্রেফতার করেছে র্যাব-৯।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে অভিযান চালিয়ে উপজেলার সলোকাবাদ ইউনিয়ন সলোকাবাদ এলাকা থেকে আটক করে। তিনি উপজেলার দুধপুর গ্রামের মোঃ চানঁ মিয়ার ছেলে।
র্যাব জানায়, উপজেলার সলুকাবাদ এলাকার একটি বসতবাড়ির সামনে কাঁচা রাস্তার উপর কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে ১ জন ব্যক্তি কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। পরপ তার হেফাজতে থাকা ২টি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ২৪১ বোতল বিদেশী মদসহ তাকে গ্রেফতার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া অফিসার র্যাব-৯ কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানিয়েছেন, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪; এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
