জাল ভোটের অভিযোগ তুলে জামায়াত প্রার্থীর ভোট বর্জন

সিলেটের সময় ডেস্ক :

 

জাল ভোট, ভোট কারচুপির অভিযোগ তুলে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদুর রহমান। তিনি বিভিন্ন অনিয়ম এবং কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ তোলেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে এ ঘোষণা দেন তিনি। এর আগে সকাল থেকে শেরপুর-৩ আসনে নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়।

 

ঘোষণায় তিনি বলেন, নির্বাচনের বিভিন্ন কেন্দ্রে ব্যাপক অনিয়ম, জাল ভোট প্রদান এবং তাদের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে সুষ্ঠু ভোটগ্রহণ সম্ভব নয় উল্লেখ করে তিনি নির্বাচন বর্জনের সিদ্ধান্তের কথা জানান।

এ বিভাগের অন্যান্য