মুম্বাইয়ের অনুষ্ঠানে সিদ্ধার্থ-কিয়ারার মুগ্ধতা ছড়ানো উপস্থিতি
মুম্বাইয়ের এক অনুষ্ঠানে স্বামী সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে হাজির হয়ে নতুন করে আলোচনায় এসেছেন অভিনেত্রী কিয়ারা আধবানি। তাদের রসায়ন যেমন নজর কেড়েছে, তেমনি কিয়ারার পরনের পোশাক নিয়ে নেটপাড়ায় বইছে আলোচনার ঝড়।
অনুষ্ঠানে পৌঁছানোর পর যথারীতি পাপারাৎসিরা তাদের ঘিরে ধরেন। প্রথমে দুজনে একসঙ্গে ক্যামেরায় পোজ দিলেও পরে কিয়ারাকে একা ছবি তোলার অনুরোধ করা হয়।
এদিন কিয়ারার ফ্যাশন স্টেটমেন্ট ছিল বরাবরের মতোই রাজকীয়।
পুরো সাজে সবচেয়ে বড় চমক ছিল কিয়ারার হাতের ব্যাগটি।
সূত্র : এই সময়
