হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, তদন্তে সিক্রেট সার্ভিস
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে হোয়াইট হাউসের নিকটবর্তী এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এই ঘটনায় তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস।
নিউইয়র্ক পোস্টের খবরে বরা হয়েছে, স্থানীয় সময় রোববার ভোররাতে ঘটে যাওয়া এ ঘটনায় কেউ হতাহত না হলেও সন্দেহভাজন ব্যক্তি এখনো ধরা পড়েনি। ঘটনার পর নিরাপত্তা জোরদার করেছে যুক্তরাষ্টের সিক্রেট সার্ভিস।
এক বিবৃতিতে সিক্রেট সার্ভিস জানায়, তারা মেট্রোপলিটন পুলিশ ডিপার্টংমেন্ট অব দ্য ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া এবং ইউনাইটেড স্টেটস পার্ক পুলিশের সঙ্গে সমন্বয়ে সন্দেহভাজন ব্যক্তি ও একটি সম্ভাব্য গাড়ির সন্ধানে অভিযান চালাচ্ছে। তদন্ত এখনো চলমান রয়েছে।
ঘটনার সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসেই অবস্থান করছিলেন।
তদন্তের কারণে এলাকাটির কিছু সড়ক সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল, তবে পরে সেগুলো আবার খুলে দেওয়া হয়েছে। সিক্রেট সার্ভিসের একজন প্রতিনিধি বিবিসিকে তদন্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার (৪ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চেউং জানান, ইস্টার উপলক্ষে এই সপ্তাহে ট্রাম্প ‘হোয়াইট হাউস ও ওভাল অফিসে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন’।
