চাচাদের লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু

সিলেটের সময় ডেস্ক :

 

লালমনিরহাটের হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধের জের ধরে চাচাদের লাঠি আঘাতে আখতারুজ্জামান নামে এক যুবকের মৃত্যু হয়েছে।এ ঘটনায় পুলিশ আব্দুল মতিন নামের এক চাচাকে গ্রেফতার করেছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে ওই উপজেলার পূর্ব ফকিরপাড়া এলাকায় জমি নিয়ে বিরোধের জের ধরে চাচা শাহিনুর -মতিন -নুরুজ্জামানের সাথে ভাতিজা আখতারুজ্জামানের জমি ও বসত বাড়ি নিয়ে মারামারি হয়। এ সময় চাচাদের লাঠি আঘাতে গুরুতর আহত হয় ভাতিজা আখতারুজ্জামান। আজ শুক্রবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আখতারুজ্জামানের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকায় জমি ও বসতবাড়ি নিয়ে বেশ কিছুদিন ধরে রফিকুল ইসলামের ছেলে আখতারুজ্জামানের সঙ্গে তার চাচা শাহিনুর, মতিন ও নুরুজ্জামানের বিরোধ চলে আসছে। বৃহস্পতিবার বিকেলে ভাতিজা আখতারুজ্জামানের ওপর হামলা চালান চাচারা। হামলায় আখতারুজ্জামান গুরুতর আহত হয়ে পড়েন।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা হাসপাতাল পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মতিন নামের এক চাচাকে আটক করেছে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার প্রস্তুতি চলছে। বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে।

এ বিভাগের অন্যান্য