পানিতে ডুবে প্রাণ গেল একই পরিবারের তিন শিশুর

সিলেটের সময় ডেস্ক :

 

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ডোবার পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুর ২টার দিকে কর্মধা ইউনিয়নের ফটিগুলী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পর কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলো প্রবাসী সিপার মিয়ার ছেলে জিসান (১৩), আশিক মিয়ার ছেলে ইমাদ (৮) ও সায়েব আলীর ছেলে লাবিব (৮)।

স্থানীয়রা জানান, তিন শিশু দুপুরে বাড়ির পাশে ডোবাতে নেমেছিল, একপর্যায়ে গভীর পানিতে গিয়ে তলিয়ে যায়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর পানির নিচ থেকে তাদের মৃত অবস্থায় উদ্ধার করেন। নিহত জিসান আহমদ মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী; ইমাদ মিয়া মাদ্রাসার শিক্ষার্থী এবং লাবিব আহমদ স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। তারা সবাই একই পরিবারের চাচাতো ভাই বলে জানা গেছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো মনিরুজ্জামান মোল্ল্যা জানান, উপজেলার কর্মধা ইউনিয়নে ডোবার পানিতে পড়ে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পরিবার ও স্থানীয়দের সঙ্গে আলাপ করে বাকি সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

এ বিভাগের অন্যান্য