যুবদল নেতা কিবরিয়া হত্যায় রিভলবারসহ গ্রেফতার দুই ‘শুটার’
সিলেটের সময় ডেস্ক :
রাজধানীর মিরপুরের পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া (৪৭) হত্যার ঘটনায় বিদেশি রিভলবার, গুলিসহ দুজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (২৭ মার্চ) র্যাবের পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গ্রেফতার দুজন এই ‘কিলিং মিশনে’ অংশগ্রহণ করেন। তারা ‘শুটার’ ছিলেন। এ বিষয়ে বিস্তারিত প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানাবে র্যাব-৪। বেলা ১১টায় র্যাব-৪ এর সদর দপ্তরে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।
কিবরিয়া পল্লবী থানা যুবদলের সদস্যসচিব ছিলেন। গত বছরের নভেম্বরে খুন হন তিনি। মিরপুর–১২ নম্বরের বি ব্লকের ‘বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি’ নামের একটি দোকানে ঢুকে খুব কাছ থেকে গুলি করে তাকে হত্যা করে মুখোশধারী তিন সন্ত্রাসী।
