পিএসএলে মুস্তাফিজ-রিশাদ-নাহিদদের খেলা কবে-কখন
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসর শুরু হচ্ছে আজ।
আট দলের এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে এবার আছেন বাংলাদেশের ছয় ক্রিকেটার—মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, তানজিদ হাসান তামিম, নাহিদ রানা ও শরীফুল ইসলাম।
এপ্রিলে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ থাকলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রত্যেককে পিএসএলে খেলার ছাড়পত্র দিয়েছে। সবাই পাকিস্তানে পৌঁছে নিজ নিজ দলে যোগ দিয়েছেন।
লিগ পর্বে প্রত্যেক দল ১০টি করে ম্যাচ খেলবে।
বাংলাদেশি ক্রিকেটাররা কে কোন দলে
লাহোর কালান্দার্স ➻ মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন
পেশাওয়ার জালমি ➻ শরীফুল ইসলাম, নাহিদ রানা, তানজিদ হাসান
রাওয়ালপিন্ডি পিন্ডিজ ➻ রিশাদ হোসেন
মুস্তাফিজ ও ইমনের লাহোর কালান্দার্সের সূচি
২৬ মার্চ ➻ হায়দরাবাদ কিংসমেন ➻ রাত ৮টা
২৯ মার্চ ➻ করাচি কিংস ➻ রাত ৮টা
৩ এপ্রিল ➻ মুলতান সুলতানস ➻ রাত ৮টা
৯ এপ্রিল ➻ ইসলামাবাদ ইউনাইটেড ➻ বিকেল ৩:৩০টা
১১ এপ্রিল ➻ পেশাওয়ার জালমি ➻ বিকেল ৩:৩০টা
১৭ এপ্রিল ➻ কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ➻ রাত ৮টা
১৮ এপ্রিল ➻ রাওয়ালপিন্ডি পিন্ডিজ ➻ রাত ৮টা
২১ এপ্রিল ➻ কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ➻ বিকেল ৩:৩০টা
২৩ এপ্রিল ➻ করাচি কিংস ➻ রাত ৮টা
২৫ এপ্রিল ➻ পেশাওয়ার জালমি ➻ রাত ৮টা
রিশাদের রাওয়ালপিন্ডি পিন্ডিজের সূচি
২৮ মার্চ ➻ পেশাওয়ার জালমি ➻ রাত ৮টা
২ এপ্রিল ➻ করাচি কিংস ➻ রাত ৮টা
৪ এপ্রিল ➻ ইসলামাবাদ ইউনাইটেড ➻ রাত ৮টা
৬ এপ্রিল ➻ মুলতান সুলতানস ➻ রাত ৮টা
১০ এপ্রিল ➻ কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ➻ রাত ৮টা
১৬ এপ্রিল ➻ হায়দরাবাদ কিংসমেন ➻ বিকেল ৩:৩০টা
১৮ এপ্রিল ➻ লাহোর কালান্দার্স ➻ রাত ৮টা
২১ এপ্রিল ➻ মুলতান সুলতানস ➻ রাত ৮টা
২৩ এপ্রিল ➻ ইসলামাবাদ ইউনাইটেড ➻ বিকেল ৩:৩০টা
২৬ এপ্রিল ➻ হায়দরাবাদ কিংসমেন ➻ বিকেল ৩:৩০টা
শরীফুল, নাহিদ ও তানজিদের পেশাওয়ার জালমির সূচি
২৮ মার্চ ➻ রাওয়ালপিন্ডি পিন্ডিজ ➻ রাত ৮টা
৩১ মার্চ ➻ ইসলামাবাদ ইউনাইটেড ➻ রাত ৮টা
৮ এপ্রিল ➻ হায়দরাবাদ কিংসমেন ➻ রাত ৮টা
৯ এপ্রিল ➻ করাচি কিংস ➻ রাত ৮টা
১১ এপ্রিল ➻ লাহোর কালান্দার্স ➻ বিকেল ৩:৩০টা
১৩ এপ্রিল ➻ মুলতান সুলতানস ➻ রাত ৮টা
১৫ এপ্রিল ➻ কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ➻ রাত ৮টা
১৯ এপ্রিল ➻ কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ➻ রাত ৮টা
২২ এপ্রিল ➻ করাচি কিংস ➻ বিকেল ৩:৩০টা
২৫ এপ্রিল ➻ লাহোর কালান্দার্স ➻ রাত ৮টা
