কুসুমসহ ডিম খাওয়া কি হার্টের জন্য ক্ষতিকর?

সিলেটের সময় ডেস্ক :

 

আধুনিক জীবনযাত্রায় ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল এখন ঘরে ঘরে। এসব রোগের ভয়ে আমরা অনেক পুষ্টিকর খাবার এড়িয়ে চলি, যার মধ্যে অন্যতম হলো ডিমের কুসুম। অনেকেরই ধারণা, কুসুম খেলে রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গিয়ে হার্টের ঝুঁকির সৃষ্টি হয়। তবে সাম্প্রতিক গবেষণা বলছে ভিন্ন কথা।

 

কুসুম বনাম সাদা অংশ : পুষ্টির পার্থক্য
একটি বড় ডিমে সাধারণত ১৮৬ মিলিগ্রাম কোলেস্টেরল থাকে, যার পুরোটাই থাকে কুসুমে। কুসুম শুধু ফ্যাট নয়, বরং ভিটামিন এ, ডি, ই, বি-১২ ও প্রয়োজনীয় ফ্যাটি এসিড ও অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর। অন্যদিকে, ডিমের সাদা অংশে থাকে মূলত প্রোটিন।

গবেষণা কী বলছে?
চিকিৎসা বিজ্ঞানের তথ্য অনুযায়ী, আমাদের শরীরে দুই ধরনের কোলেস্টেরল থাকে—এলডিএল (খারাপ) ও এইচডিএল (ভালো)।

আগে ধারণা করা হতো ডিমের কুসুম এলডিএল-এর মাত্রা বাড়িয়ে দেয়। কিন্তু বর্তমান গবেষণায় দেখা গেছে, সীমিত পরিমাণে ডিম খেলে সুস্থ মানুষের রক্তে কোলেস্টেরলের ওপর এর প্রভাব খুবই সামান্য। বরং ডিমের কুসুম শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। 

সতর্কতা ও খাওয়ার নিয়ম
যাদের আগে থেকেই হার্টের সমস্যা বা উচ্চ মাত্রায় কোলেস্টেরল রয়েছে, তাদের ক্ষেত্রে কিছুটা সাবধানতা প্রয়োজন।

তবে বেশিরভাগ মানুষের জন্য দিনে একটি আস্ত ডিম খাওয়া নিরাপদ বলে মনে করেন বিশেষজ্ঞরা। 

সুস্থ থাকতে যা করবেন:
১। ডিম ভাজার বদলে সেদ্ধ বা পোচ করে খাওয়ার অভ্যাস করুন, যাতে অতিরিক্ত তেল বা ফ্যাট শরীরে না ঢোকে।

২। খাদ্যতালিকায় প্রচুর শাকসবজি ও গোটা শস্য রাখুন।

 

৩। সুষম খাবার বা ব্যালেন্সড ডায়েটের দিকে নজর দিন।

সূত্র : আজকাল

এ বিভাগের অন্যান্য