ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ভবন ধস, আহত ২০
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দক্ষিণ ইসরায়েলের ডিমোনা শহরে একটি ভবন ধসে পড়েছে এবং অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। উদ্ধার কাজ চলছে। ইসরায়েলের সংবাদমাধ্যমগুলো এই খবর জানিয়েছে। শনিবার হামলার এ ঘটনা ঘটেছে।
ইসরায়েলের কান নামের একটি সম্প্রচারমাধ্যম দেশটির জরুরি চিকিৎসা সেবা বিভাগের বরাতে জানিয়েছে, হামলায় অন্তত ২০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১০ বছরের একটি শিশুও রয়েছে।
ইসরায়েলের সংবাদমাধ্যম ‘চ্যানেল ১২’ জানিয়েছে, উত্তর ইসরায়েলের মা’লোত-তারশিহা এলাকায় রকেট হামলায় অন্তত আটজন আহত হয়েছেন। দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের এই এলাকা লক্ষ্য করে একঝাঁক রকেট ছুড়েছে। সূত্র: আল-জাজিরা
