টিকটকার রাকিব হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য, খুনি আনা হয় খুলনা থেকে
নারীঘটিত কারণে টিকটকার রাকিবকে ভাড়াটে লোক দিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এ তথ্য জানান রমনা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম।
তিনি বলেন, পুরো ঘটনায় ১০ থেকে ১২ জনের একটি দল কাজ করেছে, যার মধ্যে সরাসরি হত্যাকাণ্ডে ৩ থেকে ৪ জন অংশ নেয়। হত্যার টার্গেট করেই তারা ঘটনার দুইদিন আগে তারা ঢাকায় আসে এবং বিভিন্ন হোটেলে অবস্থান করে।
গত ১৫ মার্চ রাতে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় টিকটকার রাকিবকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়।
