টাঙ্গাইলে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

সিলেটের সময় ডেস্ক :

 

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় যাত্রবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে ধনবাড়ী পৌরসভার নল্লা গ্রামীণ ব্যাংকের পাশে নলহরা এলাকায় টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন ধনবাড়ী উপজেলার সেনবাড়ির মৃত মোহাম্মদ আলীর ছেলে আকবর আলী, বাউশী বাংগালীপাড়ার মৃত তোরাব আলী মুন্সির ছেলে ওমর ফারুক এবং জামালপুরের সরিষাবাড়ীর কামরাবাদ গ্রামের আব্বাস মিয়ার ছেলে খোকন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, ধনবাড়ী উপজেলার নলহরা এলাকায় জামালপুর থেকে আসা একটি যাত্রবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। পরে দুর্ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে আরুও একজন মারা যান।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুস সালাম সিদ্দিক বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে তথ্য সংগ্রহ করেছে। নিহত তিনজনের পরিচয় শনাক্ত করা গেছে। মরদেহ তিনটি থানায় এনে আইনি প্রক্রিয়া শেষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের অন্যান্য