পূর্ব তেহরানে ভয়াবহ হামলা, নিহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক ঃ

 

পূর্ব তেহরানের একটি আবাসিক এলাকায় ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। পূর্ব তেহরানের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় অন্তত ৪০ জন ইরানি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকেই।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর রাজধানীর বিভিন্ন স্থানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাদের প্রতিবেদকেরা তেহরানে সোমবার রাতে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শুনেছেন। তবে বিস্ফোরণের লক্ষ্যবস্তু এবং প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি।

সোমবার (দিনভর) তেহরানের পরিস্থিতি ছিল বেশ অস্থির। প্রতি এক বা দুই ঘণ্টা পরপর শহরের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে। এদিকে ইরানের গুরুত্বপূর্ণ শহর ইসফাহানসহ আরও কয়েকটি বড় শহরেও হামলার খবর পাওয়া গেছে।

ইসফাহানে অত্যন্ত তীব্র বোমাবর্ষণ করা হয়েছে। ইসফাহানের পারমাণবিক স্থাপনার কাছাকাছি এলাকায় হামলার ঘটনা ঘটায় সেখানে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এছাড়া একটি গভর্নরের কার্যালয়ও হামলার লক্ষ্যবস্তু হয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে ইউনেসকো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত একটি প্রাচীন প্রাসাদও বোমা হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র : আল জাজিরা

এ বিভাগের অন্যান্য