তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী
দক্ষিণী সিনেমার সুপারস্টার থালাপতি বিজয় ও তৃষা কৃষ্ণান একে অপরের প্রেমে মেতেছেন বলে খবর, যা এই মুহূর্তে বিনোদনদুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ইতিমধ্যেই বিজয়ের স্ত্রী সঙ্গীতা সোরনালিঙ্গম বিচ্ছেদের মামলা করেছেন।
চেন্নাইয়ের এক বিয়েবাড়িতে ঢোকার সময় বিজয় ও তৃষা একই রঙের পোশাকে হাজির হওয়ায় ফের গুঞ্জন শুরু হয়—তারা কি সম্পর্কের সিলমোহর দিলেন? এই ঘটনার মাঝেই নতুন পদক্ষেপ নিয়েছেন থালাপতির স্ত্রী।
আবার আদালতের দ্বারস্থ হয়েছেন সঙ্গীতা সোরনালিঙ্গম।
আবেদনে সঙ্গীতা উল্লেখ করেছেন, বিজয় তাঁকে সাবধান করেছিলেন যে, আইনি পদক্ষেপ নিলে পৈতৃক বাড়িতে তাঁর থাকার সুযোগ থাকবে না। তাই আদালতের কাছে তিনি এই বিষয়টি নিশ্চিত করার আবেদন করেছেন, যেন বিবাহবিচ্ছেদের আইনি প্রক্রিয়ার সময় ওই বাড়িতে থাকার ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি না হয়।
এর পাশাপাশি খবর অনুসারে, বিজয় ইতিমধ্যেই স্ত্রীকে ২৫০ কোটি খোরপোশ দিতে রাজি হয়েছেন। তবে ছেলেমেয়েদের সঙ্গেও তাঁর দূরত্ব তৈরি হয়েছে।
