সিলেটে গোয়েন্দা জালে ধরা পড়লেন ৩জন
সিলেটের সময় ডেস্ক :
সিলেটের গোয়েন্দা জালে ফেঁসে গেলেন তারা ৩ জন। তাদের অভিযোগ, ওই তিন ব্যক্তি পেশাদার জুয়াড়ী।
সোমবার (২ মার্চ) রাত সোয়া ১১টার দিকে সিলেটের রিকাবিবাজার এলাকা থেকে শিলং তীর জুয়া খেলার সময় হাতেনাতে তাদের আটক করে মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
আটককৃতরা হলেন, দিনাজপুর জেলার বিরামপুর থানার হরিদাসপুর এলাকার মৃত শামসুদ্দিনের ছেলে বর্তমানে নগরীর কোতোয়ালী থানার ঘাসিটোলা এলাকার বাসেত মিয়ার কলোনির বাসিন্দা মো. রেজাউল (৫৩), হবিগঞ্জের নবীগঞ্জ থানার পুরানগাঁও এলাকার দুদু মিয়ার ছেলে, বর্তমানে নগরীর রিকাবীবাজার এলাকার বাসিন্দা মতিউর রহমান (৫৫) ও ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার হাও আনহাটি এলাকার ফজলু মিয়ার ছেলে বর্তমানে নগরীর শামিমাবাদ এলাকার বাসিন্দা রফিক মিয়া (৩৫)।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনী পদক্ষেপের বিষয়টি প্রক্রিয়াধীন।
