এখন হত্যার লক্ষ্যবস্তু হিজবুল্লাহ প্রধান নাঈম কাশেম: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক :

 

হেজবু্ল্লাহ সেক্রেটারি জেনারেল নাঈম কাশেম এখন স্পষ্টভাবে হত্যার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টজ। সোমবার (২ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও কাতারভিত্তিক সংবাদ সংস্থা আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সোমবার গণমাধ্যমকে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ‘হেজবু্ল্লাহ সেক্রেটারি জেনারেল নাঈম কাশেম এখন স্পষ্টভাবে আমাদের হত্যার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমি এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি সেনাবাহিনীকে হেজবুল্লাহর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছি।’

খামেনির হত্যার প্রতিশোধ হিসেবে উত্তর ইসরায়েলের হাইফার কাছে একটি সামরিক ঘাঁটিতে রকেট ও ড্রোন হামলা চালানোর পর লেবাননে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৩১ জন নিহত হয়েছে। এরপর হিজবুল্লাহর দাবি, খামেনির হত্যার প্রতিশোধ হিসেবে তারা রকেট ও ড্রোন হামলা চালিয়েছে।

নাঈম কাশেম হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর স্থলাভিষিক্ত হন, যিনি ২৭ সেপ্টেম্বর ইসরায়েল কর্তৃক নিহত হন।

এ বিভাগের অন্যান্য