বাংলাদেশের গ্রুপে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া
ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ চলতে চলতেই মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত সূচি ঘোষণা করল আইসিসি।
বাংলাদেশ নারী দল পড়েছে গ্রুপ ১-এ। সেখানে তাদের প্রতিপক্ষ মেয়েদের ক্রিকেট ইতিহাসের সফলতম দল অস্ট্রেলিয়া, দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তান, গত আসরের রানার্স আপ দক্ষিণ আফ্রিকা এবং অভিষেক হতে চলা নেদারল্যান্ড।
গ্রুপ ২-এ স্বাগতিক ইংল্যান্ড, বর্তমান চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের পাশাপাশি আছে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।
১৪ জুন এজবাস্টনে নেদারল্যান্ডসকে দিয়ে অভিযান শুরু করবে বাংলাদেশ।
গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ তিন ম্যাচ ২০ জুন পাকিস্তান, ২৫ জুন ভারত এবং ২৮ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ভেন্যু যথাক্রমে সাউদাম্পটনের ইউটিলিটা বোল, ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড ও লন্ডনের লর্ডস।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়েই প্রথমবারের মতো ইংল্যান্ডের মাটিতে খেলার অভিজ্ঞতা হবে বাংলাদেশ নারী দলের।
আইসিসিকে জ্যোতি বলেছেন, ‘আমরা আগে কখনো ইংল্যান্ডে খেলিনি, তাই একটু রোমাঞ্চিত। জানি, বড় একটি চ্যালেঞ্জ হতে যাচ্ছে এই টুর্নামেন্ট। তবে এত বড় আসরে মাঠে নামার জন্য আমাদের তর সইছে না। আমরা আমাদের সর্বোচ্চ প্রস্তুতি নেব, সেরা ক্রিকেট খেলব এবং দেশের জন্য ম্যাচ জিতব।
গ্রুপ ২ : ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড।
